ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ভারতীয় ট্রাক চালকদের করোনা সনদ ও টিকা কার্ড ছাড়া দেশে প্রবেশ নয়

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ মে ২০২১, ২:৫৫ অপরাহ্ণ

Link Copied!

বন্দরবাসীর সুরক্ষায় ও বন্দরের বানিজ্য সুষ্ঠ ভাবে করার লক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপারদের নিয়ে করনিয় কি এ সংক্রান্ত গত মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে পোনে ৯ টা পর্যন্ত জুম মিটিং অনুষ্ঠিত হয়। জুম মিটিং এ অংশ গ্রহন করেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক. পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান, হাকিমপুর ও বিরামপুর উপজেলা নিবাহী অফিসার, পৌর মেয়র, হিলি কাস্টমস ডেপুটি কমিশনার, পানামা পোর্ট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা।
ভারত থেকে মালামাল নিয়ে দেশে আসা ভারতীয় ট্রাকের ড্রাইভার ও হেলপারের করোনা নেগেটিভের সনদ অথবা ভ্যাকসিন গ্রহণের কার্ড ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এতে হিলি স্থলবন্দরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতি মধ্যে ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীর মাঝে করোনা পেেজটিভ ধরা পড়েছে এবং স্থানীয় ব্যবসায়ী সহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় আতংকে রয়েছে বন্দরের ব্যবসায়ী ও জনগন।
গত সোমবার দিনাজপুরের হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত করোনার ভয়াবহতার প্রতিরোধে ভারতীয় ট্রাক প্রবেশ তথা আমদানি কার্যক্রম বন্ধ করে দেন। পরে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের হস্তক্ষেপে ৩১ মে থেকে ভ্যাকসিন গ্রহণের কার্ড, করোনা নেগেটিভের সনদ প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশে প্রবেশের সময় করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে মালামাল নিয়ে ভারতীয় ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়। পরে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র দেন।
পৌর মেয়র জামিল হোসেন জুম মিটিংএর কথা স্বিকার করে বলেন, করোনা টিকার কার্ড বা নেগেটিভ সনদ না থাকলে দেশে কোন ট্রাক চালককে প্রবেশ করতে দেওয়া হবেনা। যে সকল চালক করোনা টিকা বা নেগেটিভ সনদ দেখাবেন শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে এবং ভারতীয় ড্রাইভারদের এনেটিজম ট্রেষ্ট করার দাবী করেন।
উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম জানান, মিটিং এ বন্দরে আগত ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার যাতে বন্দরে কর্মরত শ্রমিকদের সাথে মেলা মেলামেশা করতে না পারে সে জন্য তাদের আলাদা থাকার ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য মন্ত্রনালয়, বানিজ্য মন্ত্রনালয় ও স্থলবন্দর কতৃপক্ষে বিষয়টি জানানো হয়েছে তারা সিদ্ধান্ত দিবেন সে মোতাবেক বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ