ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

গৃহকর্মী ও চালকদের জন্য নতুন ভিসা সেবা চালু করল কুয়েত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জনশক্তি এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সমন্বয়ে নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা ‘সাহেল’ নামক সরকারি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে গৃহকর্মী ও চালক-সম্পর্কিত পরিষেবা গ্রহণ এবং পরিচালনা করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি লেনদেন ডিজিটাল করা, নিয়োগ প্রক্রিয়া সুবিন্যস্ত করা এবং বাসস্থান-সংক্রান্ত পরিষেবা সহজ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিষেবা কেন্দ্রে না গিয়েই আবেদন সম্পন্ন করা যাবে। এতে করে কার্যকারিতা বাড়বে এবং প্রক্রিয়াকরণ আরও দ্রুত সম্পন্ন হবে। গালফ নিউজ গতকাল রোববার জানিয়েছে, দেশটিতে গৃহকর্মী ও গাড়িচালক নিয়োগের জন্য যোগ্যতাও হালনাগাদ করা হয়েছে। এর আওতায় অবিবাহিত মহিলারা শুধুমাত্র একজন গৃহকর্মী রাখতে পারবেন। সন্তানসহ বিবাহিত বা তালাকপ্রাপ্ত এবং বিধবা মহিলারা একজন গৃহকর্মী এবং একজন চালক নিয়োগ দিতে পারবেন। পরিবারসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা পুরুষ সর্বোচ্চ তিনজন গৃহকর্মী এবং একজন চালক রাখতে পারবেন। এছাড়া অবিবাহিত পুরুষরা শুধুমাত্র একজন চালক নিয়োগ দিকে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মীদের যথাযথভাবে পরিচালনা, পরিষেবার ন্যায্য ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি প্ল্যাটফর্মজুড়ে ডিজিটাল শাসনকে শক্তিশালী করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৃহকর্মী ও চালকদের জন্য নতুন ভিসা সেবা চালু করল কুয়েত

আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬