ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেয়েছেন পটুয়াখালির ওয়াহিদ খান রাজ।

প্রতিবেদক
admin
১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের কৃতি সন্তান “ওয়াহিদ খান রাজ”।

ছাত্রনেতা ওয়াহিদ খান রাজ ঢাকা কলেজ থেকে পড়াশুনা শেষ করেছেন ।

তিনি ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি, কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম -সাধারন সম্পাদক, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য
পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী ও দেশের সবচেয়ে বড় সংগঠন। ফলে নেতা নির্বাচনেও অনেক সচেতনতার মধ্য দিয়ে যেতে হয়। এতদিন যাচাইবাছাই করা শেষে কমিটি দেয়া হয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কমিটি করতে সকল পদ পূরণ করা হয়েছে। ব্যাপক যাচাইবাছাইয়ের কারণে আগেই সবগুলো পূরণ করা যায়নি। তবে ছাত্রলীগের প্রধান দিক নির্দেশক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কমিটি পূর্ণ করা হয়েছে।
তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সামনে ছাত্রলীগকে আরও গতিশীল করবে। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবে। এ সময় সংগঠন পরিচালনায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি