ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে বন্দুকযুদ্ধে একাধিক মামলার দুই আসামি নিহত:আহত-৪

প্রতিবেদক
নিউজ ভিশন
১৮ অক্টোবর ২০১৯, ১২:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন::

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার দুই আসামি নিহত হয়েছেন।এ ঘটনায় সহকারী পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার ভোররাতে হোয়াইক্যং ইউপির সাতঘরিয়া পাড়ার পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন,হোয়াইক্যং ইউপি কাঞ্জর পাড়ার শামসুল আলমের ছেলে জিয়াবুল হক প্রকাশ বাবুল(৩৬)ও বাহারছড়া ইউপি শিলখালীর এলাকার কেফায়েত উল্লাহ ছেলে মো.আজিম উল্লাহ(৪৫)।আহতরা হলেন,উখিয়া-টেকনাফ সার্কেল সহকারী পুলিশ সুপার নাহিদ আদনান তাইয়ান,এসআই সাব্বির ,ও কনস্টেবল শুক্কুর ও তাইজুল।টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন,বুধবার বিকেলে হ্নীলা বাস-স্টেশন থেকে পলাতক ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাতঘরিয়া পাড়ার পাহাড়ের নিচে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশের একটি টিম নিয়ে অভিযানে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশের সহকারী পুলিশ সুপারসহ চার সদস্য আহত হয়।তিনি আরো বলেন,আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়।ঘটনাস্থল থেকে পাঁচ হাজার ইয়াবা,একটি শুটার গান,পাঁচটি এলজি,দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি ও ছত্রিশ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা