ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

প্রতিবেদক
নিউজ ভিশন
১৬ অক্টোবর ২০১৯, ১:২২ অপরাহ্ণ

Link Copied!

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃবরগুনার আলোচিত রিফাত হত্যার পলাতক আসামীদের
হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ভারপ্রাপ্ত বিচারক মোঃ ইয়াসিন আরাফাত ।

এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান রিফাত হত্যা মামলার ধার্য তারিখে বরগুনা জেলা কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও এ মামলায় জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নিও আদালতে হাজির হন। ধার্য তারিখে আদালতে এ মামলার প্রধান আসামি রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী ও ৪ নম্বর আসামি রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়ের জামিন আবেদন করা হয়। মামলার মূল নথি নিম্ন আদালতে না থাকায় পরবর্তী তারিখে জামিন শুনানি ধার্য্য করেন বিচারক। এ মামলায় অভিযুক্ত মোঃ নাইম ও মুসা নামের দুই আসামি এখনো পলাকত রয়েছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয় ৩১ অক্টোবর।

তিনি আরও বলেন একই সঙ্গে এ মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের বিরুদ্ধে ২০১৭ সালে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

গত ২৬ জুন রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৪ আসামির মধ্যে ১৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালত পলাতক আসামিদের মালামাল জব্দের আদেশ দিলে সাতজন পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ