ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
admin
১৩ সেপ্টেম্বর ২০২০, ১:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম আজাদ এনডিসি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

১১ সেপ্টেম্বর ২০২০ইং শুক্রবার ফৌজদার হাটস্থ বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়। তাঁর স্ত্রী ও ১ ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত।

গত ১০ সেপ্টেম্বর ২০২০ ইং বৃহস্পতিবার বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিভাগীয় কমিশনার জনাব এবিএম আজাদ এনডিসি ও তাঁর স্ত্রী-সন্তান বর্তমানে ডিসি হিলস্থ বাংলোতে হোম আইসোলেশনে আছেন।

চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন বিভাগীয় কমিশনার। সরকারী ও নির্ধারিত বেসরকারী হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসা সেবা ও হোম আইসোলেশন সেন্টার চালুকরণ, সাধারণ বেডের পাশাপাশি ভেন্টিলেটরসহ আইসিইউ বেড স্থাপন, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ কাজে তিনি আন্তরিকভাবে ভূমিকা রেখে চলেছেন।

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। তিনি ও তাঁর পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা