ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

অসহায় বৃদ্ধাকে বাড়ি উপহার দিলেন রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার

প্রতিবেদক
admin
১৯ আগস্ট ২০২০, ৭:৩১ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার:

সালমা বেগম। বয়স ১০০ বছর পেরিয়েছে। রংপুর নগরীর ৩৩নং ওয়ার্ডের বসুনিয়া পাড়ায় থাকেন। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। ৮ সন্তানের জননী এই অসহায় বৃদ্ধাকে সন্তানরা দেখভাল না করায় করুণ পরিস্থিতিতে পড়েন তিনি। করোনাভাইরাস শুরু হওয়ার পর তার অবস্থা আরো করুণ হয়ে উঠে।

‘উই আর বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃদ্ধার করুণ অবস্থা তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন। আর এই পোস্ট দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি বুধবার দুপুরে ‘উই আর বাংলাদেশ’-এর আর্থিক সহযোগিতা ও জেলা পুলিশের তত্ত্বাবধানে বৃদ্ধাকে একটি বাড়ি উপহার দেন।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

স্থানীয়রা জানান, বৃদ্ধার স্বামী মারা গেছেন প্রায় অনেক বছর আগে। ৮ সন্তানের মধ্যে ৭ জনই খোঁজ-খবর নেন না। তবে তাদের মধ্যে ৭০ বছর বয়সী বৃদ্ধ ও অসুস্থ ছেলে ও তার স্ত্রী একটু দেখাশোনা করেন। বেশিরভাগ সময়ই খেয়ে না-খেয়ে কাটে তার দিন। তারপরেও পেতেন না বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম জানান, এর আগে তার ছেলে বয়স্ক ভাতার জন্য আমার কাছে আসলেও তার মা যে বেঁচে আছেন এটা আমি জানতামই না। এখন থেকে নিয়মিত তার খোঁজ-খবর রাখব।

এ সময় পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। সমাজের বিত্তবানদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, (এ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, রংপুর এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ, রংপুরসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশকে পাশে পেয়ে খুশি সালমা বেগমসহ সাধারণ মানুষ। নিজ উদ্যোগে বৃদ্ধা সালমা বেগমের জন্য ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন মানবতা আজ ডুকরে কাঁদছে। আসুন সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই।

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে আলোচনায় জবির সাবেক নেত্রী শামসুন্নাহার ভুঁইয়া

চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

চকরিয়ায় বানিয়ার ছড়া বাজারে মোবাইল কোর্ট

সাংসদ এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালীর নেতৃবৃন্দ

বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

সকলেই মিলে নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়তে হবে: জেলা প্রশাসক

শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদের মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা, প্রেসক্লাবের নিন্দা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন মো. আমিনুল ইসলাম

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

মিঠাপুকুরের রাণীপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি দোকান ভস্মীভূত

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল