ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

দেশে ৫৮ দিনে ১০ হাজার ছাড়ালো করোনা রোগীর সংখ্যা

প্রতিবেদক
নিউজ ভিশন
৪ মে ২০২০, ২:৫৮ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন থাকা ৫ জন আক্রান্তকারী। গতকাল দেশে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন করোনা রোগী। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন রোগী। এ নিয়ে মোট ১ হাজার ২১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় দেশের ৩৩টি ল্যাবে ৬২৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮৭৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা. নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন প্রেস বুলেটিনে এ কথা জানান।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ছাড় পায়নি বাংলাদেশও। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত হয়। ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটে। গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনায় আক্রান্তকারী এবং মৃত্যুর সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। শেষ কয়েকদিনে জ্যামিতিক হারে বেড়ে চলা আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ১০ হাজার ছাড়িয়েছে। আজকের আক্রান্তসহ মোট রোগীর সংখ্যা ১০ হাজার ১৪৩ জন। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। যাদের ৭৩ ভাগ পুরুষ এবং ২৭ ভাগ নারী। গতকাল থেকে আজ করোনা রোগী বৃদ্ধি পেয়েছে ২৩ জন।

বিশ্বখ্যাত ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সমগ্র বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে ৩৬ লাখের পথে। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা প্রায় ২ লাখ ছাড়িয়ে। বর্তমানে বিশ্বে করোনায় মৃত রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজারেরও বেশি। করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে। যেখানে আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ১ মিলিয়ন অতিক্রম করেছে। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার এবং মৃত্যু ৬৮ হাজার ছাড়িয়ে।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার