ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

দোয়ারাবাজারের পলিরচর গ্রামে ৩ যুবক করোনায় আক্রান্ত!!

প্রতিবেদক
admin
২৮ এপ্রিল ২০২০, ১:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া :

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে পলিরচর গ্রামে তিনজন যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার(২৭ এপ্রিল)ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ১১ জনের পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের এই তিন যুবকও রয়েছেন।

স্থানীয় স্বাস্থ্যকর্মী লাল মিয়া জানান, ওই তিন যুবক ঢাকা,নারায়ণগঞ্জ ছিলেন। তারা সেখানে কাজ করতেন। গত ১৫ এপ্রিল তারা বাড়িতে আসেন। কয়েকদিন থেকে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আক্রান্তরা বাড়ি আসার পর হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও তারা সেটা পুরোপুরি মানেননি। তাদেরকে অবাধে চলাফেরা করতে দেখা গেছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন সত্যতা নিশ্চিত করে বলেন,আক্রান্ত তিন যুবক ঢাকা- নারায়নগঞ্জ থেকে দোয়ারাবাজারের পলিরচর গ্রামের বাড়িতে এসেছেন। করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় প্রশাসনের সহুযোগিতায় সকালে তিন পরিবারের সদস্যদের লকডাউন করা হবে। তাদের সঙ্গে যারা যারা মেলামেশা করেছেন তাদের সনাক্ত করার কাজ চলছে।

আগামীকাল পান্ডারগাও ইউনিয়ন থেকে ১১জনের নমুনা সংগ্রহ করা হবে। ওই গ্রামে স্বাস্থ্য বিভাগের টিম সার্বক্ষণিক অবস্থান করছেন।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার