ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

দেড়শো ছাড়ালো মৃত্যুর সংখ্যা, মোট শনাক্ত ৫৯১৩ জন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ এপ্রিল ২০২০, ২:৫০ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন থাকা ৭ জন আক্রান্তকারী। যেখানে গতকাল আক্রান্ত হয়েছেন ৪১৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন করোনা রোগী। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৯জন রোগী। এ পর্যন্ত মোট ১৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় ৪১৯২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৩৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৫০৪০১টি নমুনা পরীক্ষা করা হয়। আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস বুলেটিনে এ কথা জানানো হয়।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ছাড় পায়নি বাংলাদেশও। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত হয়। ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটে। গত কয়েক দিন ধরে দেশে করোনায় আক্রান্তকারী এবং মৃত্যুর সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। শেষ কয়েকদিনে জ্যামিতিক হারে বেড়ে চলা আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে। আজকের আক্রান্তসহ মোট রোগীর সংখ্যা ৫ হাজার ৯১৩ জন। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। গতকাল থেকে আজ করোনা রোগী বৃদ্ধি পেয়েছে ৭৯ জন।

বিশ্বখ্যাত ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সমগ্র বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে ৩১ লাখের পথে। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা প্রায় ২ লাখ ছাড়িয়ে। বর্তমানে বিশ্বে করোনায় মৃত রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজারেরও বেশি। করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে। যেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৮৭ হাজার এবং মৃত্যু ৫৫ হাজার ছাড়িয়ে।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :