ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ ১১ বিজিবির অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার চকরিয়ায় ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মো. আবদুল আলিম জুলাই আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদী সমাজব্যবস্থার মূলোৎপাটনের লক্ষ্যে; ইবিসাস সভাপতি যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’র দায়ে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ইসলামপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান,ইসলামপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের চেতনায় দীপ্ত ইসলামপুর: রক্তে কেনা নতুন ভোরে স্মরণের বাঁধভাঙা উচ্ছ্বাস

১১ বিজিবির অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১১ বিজিবি সূত্রে জানা যায়, অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে বিজিবির বিশেষ আভিযানিক দল এলাকায় কয়েকজন চোরাকারবারিকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ কার্টনে থাকা ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ৮৯ হাজার ১৬ পিস এবং সবুজ রঙের ৯০০ পিস ইয়াবা ছিল।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১১ বিজিবির অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬