ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদী সমাজব্যবস্থার মূলোৎপাটনের লক্ষ্যে; ইবিসাস সভাপতি যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’র দায়ে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ইসলামপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান,ইসলামপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের চেতনায় দীপ্ত ইসলামপুর: রক্তে কেনা নতুন ভোরে স্মরণের বাঁধভাঙা উচ্ছ্বাস র‍্যাব-১৫-এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার তিন রোহিঙ্গা উদ্ধার, আটক ১ মা ও শিশু স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে ইসলামপুরে কল্যাণ কেন্দ্র উদ্বোধনে সুলতান মাহমুদ বাবু মধ্যরাতে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের আবাসিক হলে শিবিরের কর্মীদের উপর ছাত্রদলের হামলা

রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’র দায়ে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ১২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি ‘এশিয়া পোস্ট’ পত্রিকায় প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক, অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মো: ইসরাফুল হককে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ড. সাজ্জাত হোসেন প্রমূখ।

এছাড়া কমিটির কার্যপরিধিতে ‘এশিয়া পোস্ট’ এ প্রকাশিত ইবি’র শিক্ষকগণ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কি-না তা অনুসন্ধানের বিষয়টি উল্লেখ করা হয়।

কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, আগামী রবিবার থেকে কাজ শুরু করবো। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে গণমাধ্যম এশিয়া পোস্টে “শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা” শিরোনামে প্রতিবদেন প্রকাশিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের নাম প্রকাশ করা হয়। জানা যায়, দেশব্যাপী গোপন তৎপরতা ও নৈরাজ্যে প্রধান ভূমিকা পালনের আছে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’র দায়ে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

আপডেট সময় : ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬