ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে।

আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নয়াদিল্লির যন্তর মন্তরে টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান আজ পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য তিনি চার দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি সব সময় বিশ্বাস করেছেন, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, এই পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যাতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিন দফা বৈঠকের পর দলটির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, সরকারের আশ্বাসের ভিত্তিতে তারা ‘সদিচ্ছার সঙ্গে’ আন্দোলন প্রত্যাহার করছেন।

সৌরভ দাস বলেন, ‘সরকার যে শর্তগুলো মেনে নিয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে—এই বিশ্বাস থেকেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ৬ জুন শুরু হওয়া এই আন্দোলন টানা ৪৯ দিন চলে। সিজেপির তিনটি প্রধান দাবি ছিল—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর ও মামলা প্রত্যাহার এবং নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে প্রথম দাবি পূরণ হয়েছে বলে জানায় সিজেপি। পরে এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, কেন্দ্র তাদের সব দাবি মেনে নেওয়ায় তারা তাৎক্ষণিকভাবে দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬