ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

রংপুরে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
admin
২৮ সেপ্টেম্বর ২০১৯, ৪:১১ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রাস্তা পারাপারের সময় ইতি আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ইতি আক্তার। এ সময় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইতি আক্তার নগরীর বেগম রোকেয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল মিয়ার মেয়ে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন।
ওসি আরো জানান, এ ঘটনায় স্থানীয়রা দুপুর ১টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসটি হেফাজতে নিলেও চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ চালককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি

চকরিয়ার সবুজবাগে শিকড়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ঈদের আগে চকরিয়ার ১৯ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ৫ উপাসনালয়ের ধর্মীয় নেতা পাচ্ছেন সম্মানী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আনোয়ারায় যানজট নিরসনে ইউএনও’র অভিযান, জয়কালী বাজারে সিএনজি–অটোরিকশা সরানোর নির্দেশ

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলো ইরান

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি