ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাউজানের ডাবুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ইবি ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন নদীভাঙনে ঘরহারা মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ তৈয়ব উল্লাহ ইবি ছাত্রদলের নতুন কমিটি উপলক্ষে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল নাইক্ষংছড়িতে প্রতিমন্ত্রী মীর হেলালের নির্দেশে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ইসলামপুরে ভাঙচুর, এমপির গাড়িও রেহাই পেল না র‌্যাবের চেকপোস্টে ধরা পড়ল ইয়াবার চালান, ১০ হাজার পিস উদ্ধার রাউজানের ডাবুয়ায় বন্যায় তলিয়ে যাওয়া রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়ি- রামু সড়কে বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, যান চলাচল বন্ধ ঘোষণা !! কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, বাসের হেল্পার আটক

নাইক্ষ্যংছড়ি- রামু সড়কে বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, যান চলাচল বন্ধ ঘোষণা !!

মো শাহীন,  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জারুলিয়াছড়ি খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে শনিবার সকাল থেকে ব্রিজটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (১১ জুলাই)  সকাল ১১ টার দিকে ব্রিজের নিচের মাটির ধসে পড়ে গাইডওয়ালে বড় ধরণের ফাটল দেখা দিলে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শগ্রাম এলাকার জারুলিয়াছড়ি খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটির পশ্চিমাংশে কয়েক দিন ধরে চলমান ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নিচের মাটি সরে যেতে শুরু করে। ব্রিজের নিচের মাটি ধসে পড়ে এবং গাইডওয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়। পরবর্তীতে ব্রিজটি প্রায় এক ফুটের বেশি নিচে বসে যায়, ফলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, ১১ বিজিবি, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, বান্দরবান জানান, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে কাজ শুরু করে যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল ফয়জুল কবির বলেন, জনসাধারণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্রিজটি বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত ব্রিজটি যান চলাচলের উপযোগী করতে কাজ করছে।

বর্তমানে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগের সদস্যরা সার্বক্ষণিক অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইক্ষ্যংছড়ি- রামু সড়কে বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, যান চলাচল বন্ধ ঘোষণা !!

আপডেট সময় : ০৮:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬