ইবি ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক মিঠুন, সদস্য সচিব রাফিজ
- আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মাসুদ রুমি মিঠুন ও সদস্য সচিব হিসেবে রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আনোয়ার পারভেজ মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতি সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য গঠিত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিবৃতিতে নবগঠিত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে শাখা ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হওয়ার কথা উল্লেখ করা হয়।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।
এছাড়া কমিটির সদস্য হলেন, কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মেহমুদ হাসান উৎস, মোঃ সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো: সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন প্রমূখ।





















