ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ১০ গজে চুরি,আইন-শৃঙ্খলা অবনতির শেষ নিদর্শন কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান চট্টগ্রাম,কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত মিসরকে কাঁদিয়ে শেষ হাসি আর্জেন্টিনার ইবি ছাত্রশক্তির কমিটিকে বিতর্কিত দাবি করে সংবাদ সম্মেলন র‌্যাব-১৫ এর অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার,নারী মাদক কারবারি গ্রেপ্তার কুবিতে র‍্যাংকিং ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যেগে মাদক মুক্ত,জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবিতে মানববন্ধন শার্শা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক পরাগ জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনকে মৃত্যুদন্ড

কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপন উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের লক্ষ্যে স্থিরচিত্র (ফটোগ্রাফ) ও ভিডিও ফুটেজ আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার কাছে সংরক্ষিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিশেষ করে ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’–সংক্রান্ত তথ্য, স্থিরচিত্র (ফটোগ্রাফ) ও ভিডিও ফুটেজ আহ্বান করা হচ্ছে।

এতে আরও বলা হয়, আগ্রহীরা তাঁদের সংরক্ষিত তথ্য, ছবি ও ভিডিও আগামী ৮ জুলাই ২০২৬, দুপুর ১২টার মধ্যে shahakibmortuja@gmail.com ই-মেইল ঠিকানায় অথবা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে জমা দিতে পারবেন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাইয়ের ইতিহাস তুলে ধরা ও সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে থাকা ছবি ও ভিডিও আহ্বান করছি। বাছাই করে আমাদের কাছে সংরক্ষিত উপকরণ এবং সবার পাঠানো ছবি ও ভিডিও থেকে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণ করা হবে। তাই সবার কাছে থাকা স্থিরচিত্র ও ভিডিও নির্ধারিত ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান

আপডেট সময় : ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬