ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবির হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে হিট প্রকল্পের উদ্বোধন পাহাড় ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসনের জরুরি সতর্কতা কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ কক্সবাজারে টানা বর্ষণে ভয়াবহ পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্পসহ ৪ স্থানে নিহত ৯ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে নারী ও শিশুসহ ৯ জন নিহত কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মেহের আফরোজ শাওন-মাহিসহ ছয় জনের বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ দায়ের পৌর যুবদলের ১০ নং ওয়ার্ডের সভাপতি–শাহনেওয়াজ, সেক্রেটারী-বাবু ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতা বুলুর বিবৃতি

ইবির হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে হিট প্রকল্পের উদ্বোধন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি হলে হিট প্রকল্পের আওতাধীন ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিকাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এ প্রকল্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিনসহ আরও অনেকে।

জানা যায়, ভূগর্ভস্থ এই অপটিকাল ফাইবার লাইনের মাধ্যমে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে ইন্টারনেট বিভ্রাট দূর হবে এবং শিক্ষার্থীরা উচ্চগতির ইন্টারনেট সুবিধা লাভ করবেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন,”ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের গতি অনেক বাড়িয়ে দেবে। এই কার্যক্রমটি খুব দ্রুততার সাথে সম্পন্ন হবে ইনশাল্লাহ। আমরা আশা করি, ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবির হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে হিট প্রকল্পের উদ্বোধন

আপডেট সময় : ০৬:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬