ঢাকাবৃহস্পতিবার , ১১ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নিয়োগকে কেন্দ্র করে বিদ্যুৎ ভবনে উত্তেজনা, প্রকৌশলী ও কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ জুন ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

Oplus_16908288

সাঈদী আকবর ফয়সালঃ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে নিয়োগকে কেন্দ্র করে সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকৌশলী ও কর্মকর্তাদের ওপর হামলা, হেনস্তা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সিবিএর বর্তমান ও সাবেক নেতাসহ ২০-২৫ জনের একটি দল কক্ষে প্রবেশ করে বাকবিতণ্ডা, হট্টগোল এবং মারধরের ঘটনা ঘটায়। পুরো ঘটনায় নেতৃত্ব দেন সম্প্রতি অবসরে যাওয়া সিবিএ নেতা গাজী মো. আইয়ুব।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাজী মো. আইয়ুবকে সহকারী প্রকৌশলী মেহেদী হাসানকে থাপ্পড় মারতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া উপস্থিত নারী কর্মকর্তাদের সঙ্গেও অসদাচরণের অভিযোগ উঠেছে।

বিদ্যুৎ ভবন সূত্রে জানা গেছে, সম্প্রতি নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিন তাঁর দপ্তরে দৈনিক মজুরিভিত্তিক একজন কর্মী নিয়োগ দেন। এ নিয়োগে আপত্তি জানিয়ে সিবিএ নেতারা তাঁর কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে তর্ক-বিতর্ক সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিন, কর্মকর্তা মো. পারভেজ ও নাসরিন আক্তারসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চার কর্মচারীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করেছে কর্তৃপক্ষ। তারা হলেন মো. হাফেজ, নুর নবী, শফিকুল ইসলাম ও মো. আইয়ুব।

নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিন বলেন, “দৈনিক মজুরিভিত্তিক একজন কর্মী নিয়োগকে কেন্দ্র করে ২০-২৫ জনের একটি দল আমার কক্ষে প্রবেশ করে। তারা তীব্র বাকবিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। ঘটনার পর চারজনকে অন্যত্র বদলি করা হয়েছে।”

আরও পড়ুন

চকরিয়ায় ৫ একর সরকারি খাস জমি দখল চেষ্টার অভিযোগ

দ্বিতীয় দিনের মতো ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল