নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা র প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
৭ জুন, দুপুর ২-৩০ টায় হাসপাতাল রোডস্থ কার্যালয়ে জেলা শামসুল আলম বাহাদুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সহ-সভাপতি আলহাজ্ব সাইদুল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান ,সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, পরিবহন শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ককসবাজার সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান ও কবির হোছাইন প্রমূখ।
কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণের বিভিন্ন কর্মসূচি যথাযতভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।