ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অটোরিকশা চালক হত্যা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (২০ মে) সকাল ১০টার পর মহাসড়কের দরিকান্দি এলাকায় এই বিক্ষোভ করেন। নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালাতেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকারী কথিত লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করেন। কিছুক্ষণ পর আবারও তার কাছে চাঁদা দাবি করা হলে মমিন পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসার পর বুধবার সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন

বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল, ফারজানা মমতাজকে সরিয়ে মিরানা মাহরুখ নিয়োগ

চকরিয়ায় “ভূমিসেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন

১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী

কোরবানি কি শুধু একটি পশু জবাইয়ের নাম ?

হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ জরুরি নির্দেশনা

কূটনৈতিক সমঝোতার আশায় আপাতত ইরানের বিরুদ্ধে বড় সামরিক হামলা স্থগিত রেখেছেন ট্রাম্প

কালকিনিতে সিজারের পর প্রসূতির মৃত্যু, মহাসড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর

কুবি

বিধিবহির্ভূত ডিন নিয়োগ বাতিল করলো কুবি প্রশাসন

আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই-তারেক রহমান

যশোরের শার্শায় গাঁজাসহ যুবক গ্রেফতার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

কনডেমড ভবনে বিলাসিতা : ইসলামপুরে ইউএনও’র বেপরোয়া কাণ্ডে ফুঁসছে সচেতন মহল