নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত “ভূমিসেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধনীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন, নামজারি, খাজনা প্রদান, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবাসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে।
আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত সেবা জনগণের কাছে আরও সহজলভ্য ও হয়রানিমুক্ত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।