নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী ও পরোয়ানাভুক্তসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গত ১০ মে, ২৪ ঘণ্টায় থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অপারেশন অফিসারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার ৫ জন এবং পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ডুমখালীর মোঃ সেলিম (৩৮), খাতুর বাপের পাড়ার মোঃ কাশেম (৩০), উত্তর সিকদার পাড়ার মোঃ কায়েস (৩০), তরা মহুরী মসজিদ পাড়ার মোঃ আরফাত (২৫), স্টেশন পাড়ার আনিসুল ইসলাম রামীম প্রকাশ রাব্বী (৩১), সাইনবোর্ড পাড়ার নেজাম উদ্দিন, কুতুবদিয়া পাড়ার আনছারুল করিম, লক্ষ্যারচর উত্তর সিকদার পাড়ার রশিদা বেগম এবং কাহারিয়া ঘোনার মোঃ আরফাত।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামী, মাদক কারবারি, চোর-ডাকাত এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।