ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ মে ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বাকলিয়া থানা ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে। জননিরাপত্তা বিঘ্নিত হয়— এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

শনিবার (৯ মে) বিকেলে পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি সোলাইমান বলেন, “রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় অপরাধের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।”

ওসি বলেন, কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার না করে আইন প্রয়োগে কঠোরতা বজায় রাখতে হবে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সমাজ কমিটির সহ-সাধারণ সম্পাদক আলহাজ জাহেদ হোসেন।

সভায় বক্তব্য দেন সমাজ কমিটির সেক্রেটারি আলহাজ সিরাজ মিয়া খন্দকার, সমাজসেবক মো. আলী শাহীন, উপদেষ্টা মঞ্জুর হোসেন, আলহাজ হাসান নেওয়াজ, ডা. আবদুল করিম, ইঞ্জিনিয়ার মনিরুল হুদা, মো. শাহেদ হোসেন, মো. জসিম উদ্দিন, মো. দিদারুল আলম মামুন, আবদুল মাবুদ, আবদুর রহমান, মো. নাছের, হেলাল উদ্দীন ও আমির নেওয়াজ খান।

আরও পড়ুন

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার

৯ দফা দাবিতে কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ