মো: বেলাল হোসেন পাটোয়ারী :
দেশব্যাপী ইসলামি ও আধুনিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ বিস্তারে কাজ করে যাওয়া তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এবার আয়োজন করছে ৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স।এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন শাখা থেকে আগত প্রয় ৫০জন শিক্ষকবৃন্দ। ২ দিন ব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন সাধারণ ও আরবি শিক্ষকগণ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ইসলামি আদর্শ, নৈতিকতা, শিক্ষকদের শ্রেণীতে পাঠদানের দক্ষতা বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়নের মৌলিক বিষয়গুলোকে কেন্দ্র করে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এতে অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও প্রশিক্ষকগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ উপস্থাপন করেন।
ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.আবদুল্লাহ আল মামুন বলেন:১৯৯৯ সাল থেকে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।আমরা আগামীর বাংলাদেশকে একটি আধুনিক যুগোপযোগী ও ইসলামিক সমাজ গঠনের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি।শিক্ষকরাই জাতি গড়ার কারিগর।
ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়।
কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি,শিখন শেখানো দক্ষতা ও কৌশল,নেতৃত্বের গুণাবলি উন্নয়ন এবং সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পুরস্কারও
সার্টিফিকেট প্রদান করা হয়।