মো:জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের রামু উপজেলা-এর উত্তর মিঠাছড়ি এলাকায় অবস্থিত প্রজ্ঞামিত্র বন বিহার-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম স্বর্গপূরী (ব্যুহচক্র) উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন। আগামী ১৭ এপ্রিল, শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় প্রজ্ঞামিত্র বন বিহার মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উৎসব উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় জানানো হয়, স্বর্গপূরী উৎসবে প্রধান জ্ঞাতি হিসেবে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, চট্টগ্রামের সাতকানিয়া লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শী মহাথেরো। এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও ৪০তম স্বর্গপূরী উৎসবে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে শতাধিক ভিক্ষুসংঘ ও প্রাজ্ঞ পণ্ডিতের অংশগ্রহণের পাশাপাশি হাজারো নর-নারীর উপস্থিতিতে এটি সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
উৎসব উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—শুক্রবার ভোরে প্রভাতফেরি সহকারে বুদ্ধ পূজা, সকালে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, মহতী ধর্মসভা, ভিক্ষুসংঘের পিণ্ডদান, অতিথি ভোজন, দুপুরে স্বর্গপূরী উদ্বোধন, বিকালে সংবর্ধনা ও ধর্মালোচনা সভা। এছাড়া সন্ধ্যায় স্বর্গপূরী উৎসর্গ, প্রদীপ প্রজ্জ্বলন, প্রয়াত ধর্মগুরু প্রজ্ঞামিত্র মহাথেরো ও সারমিত্র মহাথেরোর নির্বাণ সুখ কামনা এবং বাংলাদেশসহ বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাতে থাকবে বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্প্রীতির এ মহাসম্মেলন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন স্বর্গপূরী উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন—বড়ুয়া পাড়া সমাজের সমাজপতি বাবুল বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা রনজিত বড়ুয়া, কার্যকরী সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, একতা যুব সংসদের সভাপতি কীর্তনীয়া দয়াল বড়ুয়া, সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়া, প্রজ্ঞা-সার যুব পরিষদের হীরু বড়ুয়া এবং প্রজ্ঞামিত্র বন বিহারের