মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিতিরপাড়া গ্রামে সীমা আক্তার (ইতালি প্রবাসীর স্ত্রী) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খাবার শেষে নিজ কক্ষের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান করেন তিনি। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। এ সময় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।