ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

প্রতিবেদক
News Desk
১৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ

Link Copied!



‎সুনামগঞ্জের ছাতক উপজেলার পালপুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ ছাতকের প্রবীণ শালিস ব্যক্তিত্ব মরহুম নুর মিয়া তালুকদার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৪ মার্চ) পালপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

‎এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়ছল, সুনামগঞ্জ জেলা দায়রা জর্জ এর নারী ও শিশু আদালতের পিপি আব্দুল জলিল, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আব্দুল খালিক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব ও জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিমু, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল।

‎এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ছাতক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছু উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা লিকছন আহমেদ, যুবদল নেতা সাইফ উদ্দীন ও মানিক মিয়া।

‎মাহফিলে আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাহবুব আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানের শেষপর্বে মরহুম নুর মিয়া তালুকদার এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর