ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বৃহত্তর নোয়াখালী যুব সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার আয়োজন

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ মার্চ ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকায় আত্মপ্রকাশ করেছে বৃহত্তর নোয়াখালীর তরুণদের নতুন সংগঠন বৃহত্তর নোয়াখালী যুব সমিতি। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় সংগঠনটির আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়।

সোমবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৪টায় নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা কে. এম. মোজাম্মেল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন হুসাইন, বাংলাদেশ পুলিশের ডিআইজি আব্দুল মামুদ দুলাল, অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার হোসেন, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী।

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের তরুণদের ঐক্যবদ্ধ করে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে বৃহত্তর নোয়াখালী যুব সমিতি যাত্রা শুরু করেছে। সংগঠনটি ভবিষ্যতে নোয়াখালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা বিস্তার, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিনের দাবি নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেন। তারা বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং জনসেবার মান উন্নয়নের জন্য দ্রুত নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা জরুরি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুহাম্মদ আলম ও আনোয়ারুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির আহ্বায়ক জিয়াউল হক পিকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. ফয়সাল আলম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রাশেদুল ইসলাম।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের নোয়াখালীবাসী, তরুণ সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সংগঠনটি ভবিষ্যতে বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন ও ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা