ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক
  3. বিশেষ সংবাদ

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
News Desk
৯ মার্চ ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ

Link Copied!



‎স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রবাস ফেরৎ ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রবাসবন্ধু ফোরাম শান্তিগঞ্জ।

‎রবিবার (৮ই মার্চ) বিকাল ৩ ঘটিকায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্নস্থান থেকে বাছাই করে ১১টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

‎বিতরণকালে সংগঠনটির তথ্য ও মিডিয়া সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম রেদুয়ান বলেন, বিদেশ ফেরত অনেক কর্মী দেশে ফিরে নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাদের পাশে দাঁড়ানো ও সমাজে পুনরায় সম্পৃক্ত করার লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে প্রবাসবন্ধু ফোরামের উদ্যোগে প্রবাস ফেরতদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‎প্রবাসবন্ধু ফোরামের সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান বলেন, বিদেশ ফেরত অসহায় ও ক্ষতিগ্রস্তদের সমাজে পুনরেকত্রীকরণে সহায়তার লক্ষ্যেই প্রবাসবন্ধু ফোরামের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

‎এ সময় প্রকল্পটির শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ প্রবাসবন্ধু ফোরামের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক