ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ইরানের হামলায় পিছু হটতে বাধ্য হয় মার্কিন রণতরী : আইআরজিসি

প্রতিবেদক
News Desk
৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনের মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী  ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে।

জেনারেল নায়েনি আরো নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায়, ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এ ছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আইআরজিসি জানিয়েছে, তাদের অপারেশন ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। 

আইআরজিসি আরো জানায়, ইরানি নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকনে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০-৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হিসেবে অপারেশন ‘ট্রু প্রমিজ ৪’ পরিচালিত হচ্ছে।

আইআরজিসি বলেছে, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনারা তাদের সামরিক ক্ষমতা প্রমাণ করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়েছে। সূত্র : তাসনিম নিউজ এজেন্সি।

আরও পড়ুন

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক