ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
News Desk
৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!




‎স্টাফ রিপোর্টারঃ

‎‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় তরুণদের সামজিক উদ্যোগ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎ওয়াইপিএজির সমন্বয়কারী মানসুর আহমেদ এর সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ ওয়াইপিএজির যুগ্ম সমন্বয়কারী সীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর সিরাজ মিয়া, জিয়াউর রহমান জিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু সঈদ, জুলাই যুদ্ধা আলী আহমদ দুলাল।

‎বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।
‎সভায় জানানো হয়, পিএফজি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও সহনশীল সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি জোরদারে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।
‎অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা তারাজুল হক রাসেল, জাহিদুল ইসলাম, খাইরুল আলম সাব্বির, ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন, কাওসার আলম, কবি আহমদ, শাওন, লিজা আক্তার, ঝুই রানী, আমিনা বেগম, রুহুল আমীন, আবু সাইদ, প্রমুখ।
‎সভায় বক্তারা বলেন, আজকের এই তাৎপর্যপূর্ণ আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। “সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই শ্লোগান শুধু একটি বাক্য নয়; এটি ভবিষ্যতের অঙ্গীকার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। ইতিহাস সাক্ষ্য দেয়—ঐক্যবদ্ধ থাকলে জাতি এগিয়ে যায়।
‎তরুণরাই দেশের শক্তি ও পরিবর্তনের অগ্রদূত উল্লেখ করে বক্তারা বলেন, আজকের যুবসমাজ যদি সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ ধারণ করে, তাহলে সংঘাতের সব দেয়াল ভেঙে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। শান্তি প্রতিষ্ঠা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিশেষ করে তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টি, গুজব প্রতিরোধ এবং বিভেদের বদলে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎শেষে সবাইকে হিংসা ও বিভেদ পরিহার করে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি

ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

এবার আজারবাইজানের বিমানবন্দরে ইরানের হামলা

চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

ঢাবি ছাত্রদল নেতা হামিমকে দল থেকে অব্যাহতি

তাক্বওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে — এড. ইয়াসিন খান। ‎

মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজে নিহত ৮০

চকরিয়ায় মোবাইল কোর্ট অভিযান: অনিয়মের দায়ে জরিমানা