ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ মার্চ ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ

Link Copied!

বার্তা পরিবেশকঃ
কক্সবাজারের চকরিয়ায় রুপালী নাথ (৩৯) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার মা সন্ধ্যা রাণী নাথ চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের চিরিংগা নাথাপাড়া এলাকার বাসিন্দা রুপালী নাথ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ রুপালী নাথের উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কালো ও লম্বা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে শাড়ি ছিল।
তার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৮১২৮৯৫৮৮১ ও ০১৮৪৩৭৩২৫২০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

ঢাবি ছাত্রদল নেতা হামিমকে দল থেকে অব্যাহতি

তাক্বওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে — এড. ইয়াসিন খান। ‎

মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজে নিহত ৮০

চকরিয়ায় মোবাইল কোর্ট অভিযান: অনিয়মের দায়ে জরিমানা

তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

খুনকর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক খুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ: আইআরজিসি

গলাকাটা’ বাণিজ্যে নিরব কর্তৃপক্ষ শিরোনামে সংবাদের প্রতিবাদ

‎ ‎ফসল রক্ষা বাঁধে নীরব বাণিজ্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির দৃশ্যমান চিত্র

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান