কক্সবাজারের চকরিয়ায় অবৈধ হাসপাতালের ‘গলাকাটা’ বাণিজ্যে নিরব কর্তৃপক্ষ শিরোনামে এনভিটিভি নামক একটি অনলাইন পেইজে প্রকাশিত পোস্টে
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সেন্ট্রাল কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফয়সাল কায়েস মুন্না।
প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাঁর প্রতিষ্ঠান সম্পর্কে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট প্রতিবেদক এইচ এম রুহুল কাদের তার মাধ্যমে মাসিক টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেওয়ার প্রস্তাব দেন। তিনি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তার হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
ডা. ফয়সাল কায়েস মুন্না আরও বলেন, সেন্ট্রাল কেয়ার হাসপাতাল সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন নিয়ে নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।