ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

প্রতিবেদক
News Desk
২ মার্চ ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন। আজ সোমবার (২ মার্চ) তিনি রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে চিঠি পাঠান।
শাহরিয়ার কবিরের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন।

এছাড়া, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং এখনও অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি।

চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদে ভাষণ প্রদানের অনুমতি না দেয়ার ব্যবস্থা নিতে। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামত ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে। এই অনুরোধ শুধু ব্যক্তিগত নয়, জনগণেরও আকাঙ্ক্ষা।

আরও পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

ট্যালেন্টপুল বৃত্তি পেলেন তানযীমুল উম্মার ছাত্র তাহসিন আল মানাফ

যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক

ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন–মির্জা আব্বাসকে পাটোয়ারী

ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ঈসরায়েলকে লক্ষবস্তু করে ইতিহাসের সবচেয়ে বড় ‘ড্রোন বহর’ ছুড়েছে ইরান

ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শোকজের পর ‘প্রথম লাইনে নেতৃত্ব’ মন্তব্য, পরে পোস্ট সম্পাদনা হামিমের

সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সাথে ঈদগাঁও উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়