ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে বিদেশি সিগারেট ও আইফোন জব্দ

প্রতিবেদক
News Desk
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও দামি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনএসআই কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমসের এক যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৭০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট, ৫টি আইফোন এবং ১০টি গুগল পিক্সেলসহ মোট ১৫টি উন্নত মানের মোবাইল ফোন। উদ্ধারকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তিনি দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (BG148) করে দেশে ফেরেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয় এবং তার লাগেজে ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত এসব পণ্য পাওয়া যায়।

পরবর্তীতে জব্দকৃত মালামালসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সংশ্লিষ্ট যাত্রীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার পর মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরও পড়ুন

চকরিয়ায় মোবাইল কোর্টের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুবিতে হলে ঢুকে ছাত্রদল নেতা কর্তৃক আবাসিক শিক্ষার্থীকে মারধর

স্বাস্থ্যসেবা সরাসরি তদারকি করার সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রীর

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান

‎পবিত্র রমজান নিয়ে কুবি শিক্ষার্থীদের ভাবনা

চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদের অকাল এর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিসের সময়সূচি