ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

প্রতিবেদক
News Desk
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ

Link Copied!

ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতি এবং বাঁধ নির্মাণে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও লাগামহীন দুর্নীতি এবং বাঁধ নির্মাণে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল’র সভাপতিত্বে এবং হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ  আবু সঈদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক  বিজন সেন রায়, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি সুখেন্দু সেন,জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের অনেক বাঁধ অক্ষত ছিল কিন্তু লুটপাট এবং দুর্নীতির উদ্দেশ্যে সেই অক্ষত বাঁধে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও বাঁধের কাজ এখন পর্যন্ত ৩০% সম্পন্ন হলেও, পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে ইতোমধ্যে ৬০% কাজ শেষ হয়েছে। বক্তারা বলেন, এই পার্সেন্টেজ অফিসে বসে করা হয়েছে যা একেবারেই ভুয়া।


‎বক্তারা আরও বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ না হলে জেলার ১২ টি উপজেলার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আইনের আশ্রয় নেওয়া হবে।

আরও পড়ুন

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল

‎হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‎

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাহ উন্নয়নে জেলা প্রশাসকের ১ লাখ টাকার অনুদান

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকে চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পা দিলেন শুধু ট্রাম্প

কক্সবাজার ঝিলংজায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার—রহস্য ঘনীভূত

পটিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান গ্রেফতার

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার — রহস্য ঘনীভূত

ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল