ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদের অকাল এর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

প্রতিবেদক
নিউজ ভিশন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহেদ (৩০) এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এম পি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়,মরহুম মোহাম্মদ শাহেদ বিএনপির একজন পরিশ্রমী ও বিশ্বস্থ বন্ধু এবং দুর্দিনের সারথি। তিনি দলের ক্রান্তিলগ্নে নিজের জীবন বাজি রেখে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে রাতদিন প্রচরাণা চালিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি একজন বিশ্বস্থ বন্ধুকে হারিয়েছে উল্লেখ করে বিবৃতিতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহেদ ১৫ ফেব্রুয়ারি রাত ১২.৪৫ মিনিটের দিকে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

মৃত্যুকালে তিনি অস্ত:স্বত্তা স্ত্রী,১ কন্যা সন্তান,পিতা,ভাই-বোনসহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান।

এদিকে চকরিয়া,পেকুয়া,মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা ও চকরিয়া পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

আরও পড়ুন

ছাতকে নির্বাচন-পরবর্তীতে শিবির নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রোজার শিক্ষায় গড়ে উঠুক ন্যায়, সহমর্মিতা ও মানবতার সমাজ।

হাটহাজারীতে রাবেতা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৬.৯৭%

চূড়ান্ত ফলাফলে জামায়াত কয়টি আসন পেলো?

মধ্যরাতে হঠাৎ জামায়াত আমীরের পোস্ট

নির্বাচন-পরবর্তী ১১ দলীয় ঐক্যজোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত