ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

প্রতিবেদক
নিউজ ভিশন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ

Link Copied!

মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীঃ
চট্টগ্রামের রাউজান-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
সরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের অধ্যক্ষ ইলিয়াস নুরী পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ জাহান মঞ্জু পেয়েছেন ২১ হাজার ১৩ ভোট। মাতাল প্রতীকের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার পেয়েছেন ৮২০ ভোট। এছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৯ হাজার ২৪৫ এবং ‘না’ ভোট ৫২ হাজার ৮৩৬।
ফলাফল ঘোষণার পর ডাবুয়া তারাচরণ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট শিট নবনির্বাচিত সংসদ সদস্যের পুত্র সামির কাদের চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুর মিয়া, কৃষক দলের সভাপতি দিল মোহাম্মদ, উপজেলা যুবদল নেতা ফোরকান উদ্দীন, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো. সোয়াইব, যুবদল নেতা আবদুল মান্নান, বিএনপি নেতা ইলিয়াছ, যুবদল নেতা বেলাল উদ্দীন, ওসমান, মোরশেদ, মিজান, রুমান, ইয়াকুব, অ্যাডভোকেট জুনাইদ, জয়নাল, আবু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, এ বিজয় রাউজানবাসীর আস্থা ও সমর্থনের প্রতিফলন। নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎