{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,
“কোনো ভয়ভীতি কাজ হবে না। এসব ভয় ৩৬ জুলাই শেষ হয়েছে, ৫ আগস্ট কবর রচনা হয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজ, ব্যাংক লুটেরা কিংবা ঋণখেলাপি নেই। যারা ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে—তাদের লজ্জা হওয়া উচিত।
প্রধান বক্তার বক্তব্যে চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, চকরিয়া–পেকুয়ার গ্রামগঞ্জ ঘুরে জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। মা–বোনসহ সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে যেসব পরিকল্পনার কথা জানান, তার মধ্যে রয়েছে—
পেকুয়ায় সরকারি কলেজ প্রতিষ্ঠা ও সোনালী ব্যাংক স্থাপন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, মাতামুহুরি পূর্ণাঙ্গ থানা স্থাপন
চকরিয়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণে টেকসই বেড়িবাঁধ, রাস্তা–ঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, লবণ সিন্ডিকেট ভেঙে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং আমদানি বন্ধ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রাজনৈতিক প্রতিহিংসামুক্ত চকরিয়া–পেকুয়া গড়ে তোলা হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।
সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী গবেষক ও আলোচক মাওলানা আলী হাসান ওসামা এবং জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ। বিশেষ অতিথি ও উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—
চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর,
পৌর আমীর আরিফুল কবির,পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, সাবেক উপজেলা আমীর আব্দুর রহমান আজাদ,মাওলানা মোজাম্মেল হক, ছাবের আহমেদ ফারুকী, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, এনসিপি নেতা সাজ্জাদ হোসেন, বারোবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, বরইতলী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান,
লক্ষ্যারচরের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। পেকুয়া উপজেলা জামায়াত নেতা সরফরাজ আল নেওয়াজ চৌধুরীসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের হাজার হাজার নেতা–কর্মী জনসভায় উপস্থিত ছিলেন।