ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী :

ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ভ্রমণ ও অ্যাডভেঞ্চারমূলক আয়োজন “অ্যাডভেঞ্চার মনপুরা”। গত ৫-৭ ফেব্রুয়ারি ঢাকা সদরঘাট থেকে এই যাত্রার আয়োজন শুরু হয়।
ফোরামের সূত্রে জানা যায়, দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি রোভার স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ,পারিবারিক বন্ধন, নেতৃত্বগুণ, দলগত কাজের অভিজ্ঞতা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। দু-রাত একদিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য নৌভ্রমণ, ক্যাম্পিং, দলীয় গেমস, তাঁবু জলসা , সামাজিক সেবা কার্যক্রম এবং মনপুরা দ্বীপের দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরামের সভাপতি মিজানুর রহমান শেলী বলেন, “রোভার স্কাউটিং শুধু প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে গড়ে তোলাই এর মূল লক্ষ্য।অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবার সহযোগিতায় এমন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ‘অ্যাডভেঞ্চার মনপুরা’ সেই লক্ষ্যকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে।
ফোরামের সাধারণ সম্পাদক মো:আরিফুজ্জামান জানান,একটি রোমাঞ্চকর, মনোমুগ্ধকর, স্মৃতি জাগানিয়া অভিজ্ঞতার সাথে সবাইকে মিলনের সুযোগ তৈরী করছে। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা কলেজের প্রাক্তন রোভার স্কাউটরা পরিবারসহ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ টিম লিডার, চিকিৎসা সহায়তা এবং স্থানীয় রোভার ও লিডারগণ প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা রেখেছে।
উল্লেখ্য, ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, প্রশিক্ষণমূলক ও অ্যাডভেঞ্চার কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় “অ্যাডভেঞ্চার মনপুরা” আয়োজনটি রোভার স্কাউটদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল