মো বেলাল হোসেন পাটোয়ারী:
তরুণদের চিন্তা, স্বপ্ন ও সম্ভাবনাকে সামনে এগিয়ে নিতে “তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটির আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-র আহবায়ক ও ফেনী-১ এর বিএনপির মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু।
সোমবার ০৯-ফেব্রুয়ারি ফেনীর পরশুরামের স্থানীয় একটি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা,প্রতিনিধি ও আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুন্সি রফিকুল আলম মজনু। তিনি বলেন,আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে ফেনী -১ এর সকল সমস্যা, মাদক কারবারি, চোরা চালান, ও সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ করবো। “তারুণ্যই জাতির সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে তরুণরা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে।এছাড়া তরুণদের জন্য স্কুল প্রতিষ্ঠা,খেলার মাঠ ও বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, ২০২৪ সালে ভয়াবহ বন্যায় ফেনীর মানুষ অনেক কালজয়ী কষ্টের সম্মুখীন হয়েছে।নির্বাচিত হয়ে সর্ব প্রথম আমি বল্লামুখা বাঁধ টেকসই নির্মাণ করবো। বর্তমান সময়ে তরুণদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি বাড়ছে। এসব থেকে বেরিয়ে আসতে নিজেদের লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাস গড়ে তোলে একসাথে দেশ ও জাতির সেবা করার উপর গুরুত্ব দিতে হবে।
কর্মশালায় তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং তরুণদের মানসিক শক্তি বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মজনু বলেন: আমি সুযোগ পেলে আপনাদের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো। তিনি আরও বলেন,”হ্যালো মজনু এ্যাপসের” মাধ্যমে যেকোনো সময় সকল নাগরিক সেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক তরুণ বলেন,এই কর্মশালা আমাদের ভাবনার জগৎকে নতুন করে সাজাতে সাহায্য করেছে। সরাসরি প্রশ্ন করার সুযোগ ও বাস্তবভিত্তিক আলোচনা ছিল খুবই উপকারী।
আয়োজক সূত্রে জানা যায়, ভবিষ্যতে ফেনী-১ এর উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে ‘তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হবে, যাতে আরও বেশি তরুণ প্রজন্মের ভাবনা ও চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করতে পারি।
কর্মশালাটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়।