ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দেশের স্বার্থ সবকিছুর উর্ধ্বে থাকবে এটাই হলো বিএনপির নীতি- সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০০ অপরাহ্ণ

Link Copied!

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও (কক্সবাজার ১)আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি হচ্ছে একটাই সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর উর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ।

তিনি আজ শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসবকথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার।

তিনি আরো বলেন, আগামীর সরকার এদেশের সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিলো আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। তিনি সেই বাংলাদেশ বির্নিমাণ করতে সবাইকে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ারও আহবান জানান।

এদিকে এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবেনা সবার পরিচয় হবে বাংলাদেশী। আমরা ধর্মের ভিত্তিতে কোন বিভাজনে বিশ্বাস করিনি এবং করবোনা। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশী নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশী পাসপোর্টেও তাই লিখা আছে।

ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ -সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন, নাজেম উদ্দিন প্রমূখ।

এই ছাড়াও মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিষ্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন, সাংবাদিক এম আর মাহবুব প্রমূখ।

আরও পড়ুন

কক্সবাজারে ব্লাড বক্স অফ বাংলাদেশ সংগঠনের পরিচয় ব্যবহার করে স্কুলছাত্রীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল— দিনের পর দিন ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে

বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ

কথাবন্ধু আজিবরে মুগ্ধ সবাই

দায়িত্ব- ওসমান গনি ভুঁইয়া

অতীতে রাজনৈতিক হয়রানি করিনি, নির্বাচিত হলেও করবো না: আব্দুল্লাহ আল ফারুক

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয় – সালাহউদ্দিন আহমদ

স্বপ্নবাজ তরুণ দৌড়বিদ নাফিজ

ঢাকা কলেজে গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঐক্যবদ্ধ ডাক

গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নারী অধিকার আন্দোলনের

নিজ কলেজের শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি ছাত্রদল নেত্রী তায়েবা ত্বহার, এতে ক্ষিপ্ত শিক্ষার্থীরা

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি হলেন ডা. এস এম সাইদুল হক

বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক