ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বইয়ের সাথে সখ্যতা গড়তে অভ্যস্ত করতে হবে: ইউএনও মেহেদী হাসান ফারুক

প্রতিবেদক
News Desk
২২ জানুয়ারি ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্ত না হয় সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশ, গণভোটের প্রচার ও প্রাণিসম্পদ দপ্তরের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয়ের বাসুদেব ঘোষ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনী সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন ও ব্যবসায়ী মোহাম্মদ শফি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন, মো. সৈয়দুর রহমান, রণী সেন, মো. মনির হোসেন, মোজাম্মেল হক, সঞ্জয় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইউএনও মেহদেী হাসান ফারুক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন দক্ষতা যাচাই, আইসিটি কক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের সাবলীল পাঠক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিদের্শনা দেন।

আরও পড়ুন

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান