ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিল এনসিপি

প্রতিবেদক
News Desk
২৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ

Link Copied!

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় রাজনৈতিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমরা জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। জোটের বাইরে এনসিপির কোনো আলাদা প্রার্থী থাকবে না।”
তিনি জানান, কোন দল কোন আসনে নির্বাচন করবে—সে বিষয়ে সোমবার (আগামীকাল) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্ধারিত আসনগুলোতে এনসিপি জোটপ্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, একই দিনে পৃথক এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন করে দুটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে। দল দুটি হলো—কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জামায়াতের আমির বলেন, এনসিপির সঙ্গে বৈঠকের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল