ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল পরিচালনা প্রশিক্ষণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার ৩০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল পরিচালনা, হার্ডওয়্যার সংরক্ষণ ও ট্রাবলশ্যুটিং বিষয়ক একদিনের প্রশিক্ষণ শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই চট্টগ্রামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন। দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি’র পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

পিটিআই, চট্টগ্রামের অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার অপারেশন ম্যানেজার শেখ সাইদুর রহমান, আইএমডি শাখার সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল জব্বার, পিটিআই, চট্টগ্রামের নবযোগদানকৃত সুপারিনটেনডেন্ট রুবিনা পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত ও গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম প্রদান করেছে। এবার নতুনভাবে দেশের ৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল প্রদান করা হয়েছে। আধুনিক এই ডিভাইসের মাধ্যমে শ্রেণিকক্ষে আইসিটিতে পাঠদান অনেক বেশি সহজ ও আকর্ষণীয় হবে। বক্তারা প্রতিটি বিদ্যালয়ে ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেলের যথাযথ ব্যবহারসহ এর রক্ষণাবেক্ষণে শিক্ষকদের সচেতন থাকার নির্দেশনা দেন।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার