ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

নিম্নচাপে উত্তাল সাগর : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে আবহাওয়ার ১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৯৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে

 
এদিকে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারে মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’