ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সেলিম কাজলের কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা

প্রতিবেদক
News Desk
১৯ জুলাই ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সমাজসেবক মোঃ সেলিম কাজল। তিনি বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর সদর উপজেলার ডেপুটি কমান্ডার মোঃ লিয়াকত আলীর পুত্র। সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া এই প্রার্থী এবার নির্বাচনী মাঠে ‘সেবক’ হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সেলিম কাজল দীর্ঘদিন ধরে আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের সহায়তা, চিকিৎসা সেবা, খাদ্য বিতরণসহ নানান কার্যক্রমে জড়িত। ২০১০ সালে প্রতিষ্ঠিত “হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট” নামক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

এলাকাভিত্তিক অনুসন্ধানে জানা গেছে, মুদাফা, বাদাম, ভাকরাল, আন্দারুল, গুটিয়া, গুশুলিয়া, তিলারগাতি ও দাঁড়াইল—এই আটটি গ্রামে তার সামাজিক কার্যক্রমের বিস্তার রয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দলমত নির্বিশেষে তিনি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন।

টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী আদিল মাহমুদ বলেন,”আমরা যারা তরুণ, তারা রাজনীতির নামে প্রতিশ্রুতি শুনে অভ্যস্ত। কিন্তু কাজল ভাই শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন। স্কুলের ছাত্রদের বই, দরিদ্রদের ওষুধ—এসব উদ্যোগ আমরা নিজের চোখে দেখেছি।”

একই এলাকার ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম বলেন, “আমি অনেক বছর ধরে ব্যবসা করছি এই ওয়ার্ডে। অনেককে দেখেছি, ভোটের সময় এলেও পরে আর দেখা যায় না। কিন্তু কাজল সাহেব শুধু ভোটের সময় না, সারা বছরই মানুষের পাশে থাকবেন বলে আশাবাদী। এলাকার ছোটখাটো সমস্যা থেকে শুরু করে অসুস্থ কারও জন্য সাহায্য—সবকিছুতে তাকে পাওয়া যায়।”

বিশ্লেষকদের মতে, মোঃ সেলিম কাজলের মতো প্রার্থীরা নির্বাচনী মাঠে নতুন ধারা তৈরি করতে পারেন, যদি তিনি স্বচ্ছতা ও গণমুখী কাজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন।

এলাকাবাসীর প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তার দীর্ঘদিনের মানবিক উদ্যোগগুলো আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন হবে এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা