ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

শান্তি স্থাপিত না হলে ইরানে আরও বড় হামলা চালানো হবে: ট্রাম্প

প্রতিবেদক
admin
২২ জুন ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় হামলা চালানো হবে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। খবর বিবিসি।

ট্রাম্প বলেন, ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। আজ রাতটি দেশটির জন্য সবচেয়ে কঠিন ছিল। এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। দ্রুত শান্তি না আসলে সেসব লক্ষ্যবস্তুতে হামলা করা হবে।

এর আগে, সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। পোষ্টে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে হামলা চালানো বিমানগুলো ইরানের আকাশসীমার বাইরে। ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পূর্ণ হামলা করা হয়েছে। সকল বিমান নিরাপদে ফিরছে।

পোস্টে তিনি আরও লেখেন, বিশ্বের আর কোনও সামরিক বাহিনী এটি করতে পারেনি। আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। এখনই শান্তির সময়!

গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না তা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ সময়সীমা পেরোনোর আগেই ইরানে মার্কিন হামলার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।

/আরএইচ

আরও পড়ুন

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত