ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু !! 

প্রতিবেদক
News Desk
২৯ মে ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

মো শাহীন,
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পানিতে ডুবে এনামুল হোসেন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে  বাইশারী এলাকার ৩ নং ওয়ার্ড আলিক্ষ্যং এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালেমুল কুরআন নূরানী  মাদ্রাসার পাশে অবস্থিত  পুকুরের পানিতে শিশুটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তার পরিবারকে খবর দেয়। এনামুলকে সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু এনামুল হোসেন বাইশারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আলিক্ষ্যং এলাকার মো. ইয়াসিন ও মরিয়ম বেগমের ছেলে।

এ বিষয়ে এনামুলের পিতা মো. ইয়াসিন বলেন, “ছেলেকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছিলাম, কে জানতো এমন দুঃসংবাদ শুনতে হবে। আমার ছেলে আর নেই!”—বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন  বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। পুকুর  এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

 নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি যাচাই-বাছাই করেছি। এটি একটি দুঃখ জনক দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে এটি পানিতে ডুবে অপমৃত্যু বলেই  জানা গেছে । তাই পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির সহপাঠী ও এলাকাবাসীর চোখে জল—সকলেই এমন মৃত্যুতে হতবাক। 

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা